ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • অশ্লীল ভিডিও তৈরি, অভিনেতা চিকন আলী আটক

    অশ্লীল ভিডিও তৈরি, অভিনেতা চিকন আলী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম। অভিনেতার স্ত্রী খুশি জানান, মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় তাঁর বাসা থেকে চিকন আলীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম।

    মাহবুব আলম বলেন, ‘চিকন আলী এখন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দলের হেফাজতে রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো তাঁকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।’

    মাহবুব আলম আরো বলেন, ‘চিকন আলীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি অশ্লীল ভিডিও বানান। এসব বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। তিনিও অনুতপ্ত। আমরা এখন জানার চেষ্টা করছি, এসবের সঙ্গে আর কারা জড়িত। তাঁর দাবি, এসব ভিডিও যাঁরা কাটছাঁট করেন, তাঁরা বিভিন্নভাবে বাজে শিরোনাম দিয়ে এসব করেন। আসলে ভেতরে তেমন কিছু থাকে না। এসব করেন অন্য কেউ। তাঁরা কারা, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া আরো যাঁরা এ ধরনের ভিডিও তৈরি করেন, তাঁদের সম্পর্কে জানার চেষ্টা করছি।’

    এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দেশের বাইরে আছি। আমি শুধু শুনেছি চিকন আলীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে গেছে।’

    উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এম বি মানিকের ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে চিকন আলীর চলচ্চিত্রশিল্পে অভিষেক ঘটে। এরপর বিভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ