ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

    ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, বুধবার পুলিশের ওপর হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হামলাকারী ওই কিশোরের মৃত্যু হয়।

    জানা যায়, স্থানীয় সময় বুধবার জেরুজালেমের ওল্ড সিটি এলাকার ভিয়া ডলোরোসা সড়কে টহলরত দুই ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।
    ফিলিস্তিনভিত্তিক কয়েকটি মানবাধিকার সংগঠন এ ঘটনায় অভিযোগ করে জানিয়েছে, আটক অবস্থায় নিরস্ত্র কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে ইহুদিবাদীদের আগ্রাসন। নিরাপত্তার অজুহাতে বিনা কারণে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ