ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • সন্তানকে নিয়ে অভিনেত্রীর তৃতীয় বিয়ে!

    সন্তানকে নিয়ে অভিনেত্রীর তৃতীয় বিয়ে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিন আগেই টালিউডের জনপ্রিয় নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি ১৫ নভেম্বর বিয়ে করছেন। তারপর একে একে তার মেহেদি সন্ধ্যা, সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি দেখেছেন ভক্তরা।

    শেষে মঙ্গলবার এসেছে বিয়ের ছবি। তাতে গোলাপি শাড়ি এবং পাঞ্জাবিতে বিয়ের মালা পরিহিত, সদ্য বিবাহিত জুটিকে দেখে গেছে।

    বুধবার সকালে পূজা ইনস্টাগ্রামে আরও দু’টি ছবি দিয়েছেন। বিবরণে লিখেছেন, ‘বিয়ের পরের সকাল। নিজেকে নতুন লাগছে।’ ছবিতে খোলাচুল, গাঢ় লাল সিঁদুরে সিঁথি আর গোলাপি শাড়িতে নতুন বউয়ের মতোই দেখাচ্ছিল তাকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এমনকি বিয়ের পোশাকে নায়িকার শিশুপুত্রের ছবিও ভক্তরা স্বাভাবিকভাবেই নিয়েছেন।
    তবে গোলমাল বাঁধে ছবির ক্যাপশনে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘নতুন করে বিয়ে করলাম। আবার। কুণাল বর্মা পতিদেব।’

    আর এই ছবির বর্ণনা পড়ে ধন্দে পড়েছেন অনেকেই।

    প্রশ্ন এটাই যে, আবার বিয়ে কেন? কারণ নেটমাধ্যমের ছবির দৌলতে সবার জানা গত বছর দশেক ধরেই একসঙ্গে থাকেন পূজা এবং কুণাল। ২০২০ সালের মার্চে আইনত বিয়ে করেছেন। দু’জনের এক বছরের একটি সন্তানও আছে। নাম কৃষিভ।

    তা হলে নায়িকা আরও একবার বিয়ে করলেন কেন! জবাব খুঁজতে গিয়ে ভক্তদের একাংশ মনে করছেন, এক বছর আট মাস আগে পূজা বিয়ে করেছিলেন আইনি প্রক্রিয়ায়। কিন্তু তখন সম্ভবত অতিমারি সংক্রান্ত কড়াকড়ির জন্যই সামাজিক অনুষ্ঠান হয়ে ওঠেনি। মঙ্গলবার আইনি বিয়েতে সেই সামাজিক স্বীকৃতির অভাব পূরণ হল। কুণাল অবশ্য পূজার দ্বিতীয় স্বামী। সেই হিসেবে সদ্যই সন্তান নিয়ে তৃতীয় বিয়েটা সেরে ফেললেন এই নায়িকা।

    পূজার দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পাত্র কুণালও পেশাদার অভিনেতা। হিন্দি ধারাবাহিক ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’য় একসঙ্গে কাজ করেছেন দুজন।

    পূজার প্রথম স্বামী অবশ্য অভিনয় জগতের কেউ ছিলেন না। নাম না জানা গেলেও তার পদবি জানা গেছে। কারণ ২০১৩ সালে বিচ্ছেদের পর পূজা বন্দ্যোপাধ্যায় হলেও তার আগে তার নাম ছিল পূজা বসু।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ