ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • ছেলে গ্রেফতারের পর যেসব শর্তে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ

      ছেলে গ্রেফতারের পর যেসব শর্তে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলে আরিয়ান খানের গ্রেফতার ও জামিন নিয়ে সম্প্রতি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে শাহরুখ খানকে। বহু জটিলতার পর ২৯ অক্টোবর জামিন হয় আরিয়ানের। এরপর থেকে ছেলের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন শাহরুখ খান।  

    তবে এরইমধ্যে শুটিংয়ে ফিরেছেন বলিউড কিং। তবে কিছু শর্ত জুড়ে দিয়ে কাজে ফিরেছেন তিনি। এ জন্য পরিচালকদের তিনি বলেছেন, যেসব শুটিং ভারতের বাইরে হবে সেগুলোর শিডিউল একটানা না রেখে, মাঝে কিছুটা বিরতি দিয়ে রাখতে। এতে করে তিনি মাঝের ওই সময়টাতে কয়েকদিনের জন্য বাড়ি ফিরতে পারবেন।   

    এছাড়া তিনি যে সময়টাতে থাকতে পারছেন না ওই সময়টাতে অন্য শুটিং কিভাবে চালিয়ে নিলে কাজের কোনো ক্ষতি হবে না তা নিয়েও পরিচালকদের ভাবতে বলেছেন এসআরকে। 

    এর আগে খবর পাওয়া গিয়েছিল শাহরুখ খান তার ছেলের জন্য একজন বডিগার্ড খুঁজছেন। তার নিজের বডিগার্ড রবি সিং যেহেতু তার সাথে বহুদিন ধরে আছেন তাই তিনিই রবিকেই আপাতত ছেলের সাাথে থাকতে বলেছেন। আর নিজের জন্য নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।   
    ভারতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। 

    সূত্র : টাইমস অব ইন্ডিয়া। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ