ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। 

    মঙ্গলবার গভীর রাতে জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

    তিন ঘণ্টার অভিযানে প্রাথমিকভাবে ১৫০ জন অভিবাসীকে আটক করা হয়। পরে ৯৫ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটক ৯৫ জনের কোনো বৈধ কাগজ নেই। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪৩ জন নারী। 

    বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এ রিপোর্ট লিখা পর্যন্ত  নিশ্চিত হওয়া যায়নি।

    আটকদের বেশিরভাগই নির্মাণ সাইটে পরিচ্ছন্নতা ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ