ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news

কাঠালিয়ায় জমি বিরোধের জেরে হামলা, আহত ২

কাঠালিয়ায় জমি বিরোধের জেরে হামলা, আহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ইউপি সদস্যসহ ২ জন আহত হয়েছেন। ১৫ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।

উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য আহত মো: ছগির হোসেন হাওলাদার অভিযোগ করেন, আমি আলমগীর জমাদ্দারের কাছ থেকে ১৬০৮ খতিয়ানের ৬২১০ নং দাগের জমি ক্রয় করি। সেখানে আমার বসত ঘর। পিছনের জমিতে আমার প্রতিবেশী  জোর করে ১৫ নভেম্বর জমি দখল করতে গেলে আমি বাধা দেই। এসময় প্রতিপক্ষ সাকায়েত জমাদ্দার ও তার দলবল আমার উপর দা নিয়ে হামলা করে। এতে আমার ডান হাতে কোপ লাগে। আমি চিকিৎসা নিয়ে কাঠালিয়া থানায় অভিযোগ দাখিল করেছি।

অপরদিকে আহত মো: সাকায়েত জমাদ্দার বলেন, আমাদের ওয়ারিশদের জমি ছগির মেম্বার জোর করে দখল নিতে আসলে আমি বাধা দেই। এসময় আমার উপর চরাও হয়ে ছগির মেম্বার আমাকে ও আমার স্ত্রী কে মারধর করেছে। আমি কাঠালিয়া থানায় অভিযোগ দাখিল করেছি।

কাঠালিয়া থানার সেকেন্ড অফিসার এস আই আহসান উল্লাহ বলেন, আমি উভয় পক্ষেরর অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নিবো।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন