ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করল কিশোরী

     ৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করল কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্রের বীড জেলার ঘটনা। গত ছয় মাস ধরে ৪০০ জনের বেশি ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ১৬ বছরের এক কিশোরী। ওই কিশোরীর দাবি, থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের একজন কর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।

    এ ব্যাপারে চলতি সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্রের বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী বলেছেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি আরো বলেছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌননিগ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ছয় মাসে ৪০০ ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের একজন সদস্যও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    কিশোরী অভিযোগে উল্লেখ করেছেন, তার মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা বিয়ে দিয়ে দেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে এসেছিল সে। কিন্তু বাবা আশ্রয় দেয়নি। তার পর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে শুরু করে সে। ওই সময় থেকেই তার ওপর অত্যাচার শুরু হয়।

    শিশু অধিকার রক্ষা কমিটিকে ওই কিশোরী জানিয়েছে, বহু লোক আমাকে নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে অনেক বার গেছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার ওপর অত্যাচার করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ