ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র

    চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত কথোপকথন আজ হতে যাচ্ছে। তার আগেই তাইওয়ানকে চাপে রাখার প্রশ্নে চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন। তাইওয়ানের ওপর পিআরসির সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্লিংকেন।

    ওয়াশিংটন সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে।

    ব্লিনকেন ও ওয়াং এ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার কথা বলেন। এদিকে মার্কিন এ মন্ত্রী আন্ত:প্রণালী সংক্রান্ত বিভিন্ন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানে এবং তাইওয়ানের জনগণের আকাক্ষা ও বৃহত্তর স্বার্থ অক্ষুন্ন রেখে একটি অর্থবহ সংলাপে অংশগ্রহণে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

    তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। কেননা, চীন তাইওয়ানকে তাদের ভূখন্ডের অংশ দাবি করে আসছে। স্ব-শাসিত তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে আসছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ