ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রেল দিবস আজ

    রেল দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৫ নভেম্বর, রেল দিবস। বাংলাদেশ রেলওয়ের ১৫৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গত বছরের এ দিনে পালন করা হয় রেল দিবস। আজ দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন হবে‌।

    রেল দিবস উপলক্ষে ঢাকার কমলাপুর রেলস্টেশনে দুপুরে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে‌। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন।

     
    রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান। যে অঞ্চলের ওপর দিয়ে রেল চলে গেছে সেখানে রেলকেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে। রেল সামাজিক বিবর্তন ওঅর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলেছে।

    বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার বিনিয়োগ বাড়িয়েছে। রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিনিয়োগ বেড়েই চলেছে।

    বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, এ অঞ্চলে ১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু করা হয়। তারপর বিভিন্ন ধরনের ঘাত-প্রতিঘাত মাড়িয়ে বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যায়।

    বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৪৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প, ঢাকা থেকে নির্মাণাধীন পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ