ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর দিনই দুধ দিল মহিষ!

    পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর দিনই দুধ দিল মহিষ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মহিষ দুধ না দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন এক কৃষক। শুধু তাই নয়, মহিষের ওপর জাদুবিদ্যার প্রভাব থাকতে পারে বলেও পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকায়। পুলিশের কাছে সাহায্য চাওয়ার ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি ডিএসপি অরবিন্দ শাহ জানান, বাবুলাল জাটভ নামে এক গ্রামবাসী শনিবার নয়াগাঁও থানায় অভিযোগ জানিয়েছেন যে তার মহিষ গত কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না। বাবুলাল আরও জানায়, অন্যান্য গ্রামবাসীরা তাকে বলেছেন যে মহিষটিকে হয়ত জাদুবিদ্যার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে।

    অভিযোগ জানানোর চার ঘণ্টা পরে আবার মহিষটিকে নিয়ে থানায় যান ওই কৃষক। আরও একবার পুলিশের কাছে সাহায্য চান তিনি। এ বিষয়ে ডিএসপি অরবিন্দ শাহ আরও জানান, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম কোনো পশু চিকিৎসককে নিয়ে ওই গ্রামবাসীকে সাহায্য করতে। কিন্তু রোববার সকালে আবার গ্রামবাসীরা থানায় গিয়ে পুলিশকে ধন্যবাদ দেন এবং জানান সকালে দুধ দিয়েছে মহিষটি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ