ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • হলিউডে টাইগার শ্রফ, জানালেন ‘সুপার এক্সাইটেড’

    হলিউডে টাইগার শ্রফ, জানালেন ‘সুপার এক্সাইটেড’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে একের পর এক অ্যাকশন মুভি উপহার দেওয়া টাইগার শ্রফ পা রাখছেন হলিউডে। নতুন কাজ নিয়ে উচ্ছ্বাসের কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন জ্যাকি পুত্র। ডিজিটাল মাধ্যমে রিলিজ হতে চলেছে টাইগার অভিনীত ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’

    ইনস্টাগ্রামে টাইগার শ্রফ একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এ ডিজিটাল রিলিজের জন্য তিনি ‘সুপার এক্সাইটেড।’ বলিউডের এ অ্যাকশন স্টার বলেন, ‘আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ফ্যান। আমি চার বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছি। মার্ভেলের ছবিতে মার্শাল আর্ট দেখে আমি আরও বেশি উচ্ছ্বসিত।’

    ১২ ডিসেম্বর ডিজনি-হটস্টারে রিলিজ হতে চলেছে ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’ টাইগার শ্রফের সঙ্গে এ ছবিতে রয়েছেন সামু লিউ। অভিজ্ঞ এ অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে আনন্দিত টাইগার। সে কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন জ্যাকি পুত্র।

    ওয়ার, বাঘির মতো একাধিক অ্যাকশন ছবিতে দর্শক মহলে সাড়া ফেলেছেন শ্রফ। হলিউডের ময়দানে এ ডিজিটাল রিলিজ দিয়ে ‘হিরোপন্তি’ দেখাতে পারেন কি না টাইগার, এখন সেটিই দেখার অপেক্ষা।

    সূত্র: টিভি৯বাংলা


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ