ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মদের দোকান বন্ধ, স্যানিটাইজার খেয়ে মৃত্যু ৭

    মদের দোকান বন্ধ, স্যানিটাইজার খেয়ে মৃত্যু ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ধুঁকছে ভারত। এর মধ্যেও পুরোপুরি লকডাউনে না গিয়ে করোনা রোধে সাপ্তাহিক ছুটির দিনে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির মহারাষ্ট্র সরকার। জরুরি সেবা ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে মদের দোকানেও ঝুলছে তালা। এতে মাথায় হাত পড়েছে মাদকসেবীদের।

    লকডাউনের কড়াকড়ির জন্য মদ কিনতে না পেরে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেছেন বেশ কয়েকজন। যা ডেকে এনেছে মৃত্যু। একে একে প্রাণ হারিয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে যাভাৎমাল জেলার ইয়াবতমল এলাকায়। মৃতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক লকডাউনের কারণে তারা কেউ মদ কিনতে পারেননি। তাই হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন। এতে সাতজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ