ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভারতের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

    ভারতের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

    গতকাল শনিবার (১৩ নভেম্বর) রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে। এসময় পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
    গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, ‌জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডির নেতৃত্বে মার্দিনতোলার জঙ্গলের কোরচি এলাকায় সি-৬০ পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ