ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • দুমকিতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকা

    দুমকিতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকা
    দুমকিতে ভয়াবহ আগুনে ৮ দোকান পুড়ে ছাই ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এসময় কয়েকটি দোকানের মালামাল দ্রুত নিরাপদ স্থানে সরাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকান্ডে প্রায়-অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    এদিকে ঘটনার পরপরই প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রবিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ১টার দিকে বাজারের কোনো একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছায় প্রায় সোয়া ঘণ্টা পর।

    স্থানীয়রা বলেন, পটুয়াখালী থেকে দুমকিতে ফায়ার সার্ভিসের আসতে ২০/২৫ মিনিট লাগার কথা, কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে এক ঘন্টারও বেশি সময় নেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দাবি, তারা ফোন পেয়ে সাথে সাথেই দুমকির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

    পটুয়াখালী ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, হোটেল ব্যবসায়ী জসিম হাওলাদার, চা দোকানি আলতাফ চাকলাদার, মোবাইল সার্ভিসিংয়ের দোকানি নাইম গাজী,পান শুপারি দোকানি অতুল পাইক, মুদি দোকানি শহিদ শিকদার, পান দোকানি দুলাল হাওলাদার, মুদি দোকানি অমল দাস ও কসমেটিকস দোকানি জুলহাস খান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ