ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই আগের রূপে নুসরাত

    মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই আগের রূপে নুসরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হয়েছেন মাস দুয়েক আগেই। এরই মধ্যে ওজন কমিয়ে আবারও আগের শেপে নুসরাত জাহান। স্পোর্টস ব্রা আর জিম প্যান্টে ছবি পোস্ট করতেই মিলল নতুন আখ্যা। নুসরাত অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর নতুন নাম দিলেন ফিটনেস কুইন।

    বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তার। অথচ অভিনেত্রী এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না। ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। প্রশ্ন উঠছে নুসরাতের এই ওজন কমানোর রহস্যের চাবিকাঠি তবে কি নিয়মমেনে হাঁটা? 

    প্রসঙ্গত, মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এর আগে। শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, সেই সব ট্রোলে তিনি খুব একটা চিন্তিত নন। অন্যদিকে, নুসরতের ক্ষেত্রে ওজন ব্রিধি নিয়ে ট্রোলিংয়ের সম্মুখীন হতে না হলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় নেটিজেনদের একটা বড় অংশ।

    নুসরাত অভিনেত্রী। তিনি সাংসদও। তবে আর কিছুদিনের মধ্যেই অভিনেত্রী-সাংসদ পরিচয়ের বাইরেও আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। এক বেসরকারি এফএম চ্যানেলের এক টক শো হোস্ট করতে চলেছেন তিনি। শোর নাম ‘ইশক উইদ নুসরাত’। হিন্দিতে এই টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এই শোতেই নুসরাতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরাতের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের সবাইকে। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরাতের জীবনে?


    দিন কয়েক আগেই ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বাবা-যশ। দিন যত এগিয়েছে সম্পর্ক নিয়েও তত বেশি মন খুলে কথা বলেছেন নুসরাত ও যশ। নুসরাত জানিয়েছেন তার সন্তানের বাবা যশ। বাবা হিসেবে যশ কেমন? নুসরাত শিক্ষক হলে সেই মার্কশিটে যশ বাবা হিসেবে কত নম্বর পাবেন? 

    এই নিয়ে নুসরাতের উত্তর, যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগার দেব আমি। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ