ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যুদ্ধ লেগে যেতে পারে: ব্রিটিশ সেনাপ্রধান

    রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যুদ্ধ লেগে যেতে পারে: ব্রিটিশ সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে কোনো সময় রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যুদ্ধ লেগে যেতে পারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ সেনা প্রধান নিক কার্টার।

    টাইমস রেডিওতে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের এই সেনাপ্রধান বলেন, স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে চিরাচরিত কূটনৈতিক পথ খোলা না থাকায় দুর্ঘটনাবশত যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে।

    ব্রিটিশ সেনাবাহিনীর সব থেকে সিনিয়র এই সেনা কর্মকর্তা বলেন, বহু মেরুবিশিষ্ট বিশ্বের সরকারগুলো বিভিন্ন উদ্দেশ্য ও নানা ধরনের এজেন্ডা বাস্তবায়নে প্রতিযোগিতা করে। এ কারণে ব্যাপক ঝুঁকি থেকে যায়।

    নিক কার্টার বলেন, আমি মনে করি আমাদের জনগণকে মারমুখী রাজনীতির বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে উত্তেজনাবশত কোনো ভুল ঘটনা না ঘটে যায়।   

    সাম্প্রতিক সময়ে পূর্ব ইউরোপে উত্তেজনা বিরাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করছে, রাশিয়ার মিত্র বেলারুশ হাজার হাজার অভিবাসীকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য (ইইউ) পোলান্ড সীমান্তে ঠেলে দিচ্ছে।

    শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৃষ্ণ সাগরে ন্যাটোর অনির্ধারিত মহড়া মস্কোর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বেলারুশ সীমান্তের সঙ্কটে রাশিয়ার কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

    এসব নিয়ে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

    যুক্তরাজ্যের সেনা প্রধান কার্টার বলেন, কর্তৃত্ববাদী প্রতিদ্বন্দ্বীরা পরিস্থিতি নিজেদের অনকূলে নিতে শরণার্থী, গ্যাসের দাম বৃদ্ধি, প্রক্সি যুদ্ধ , সাইবার আক্রমণের মতো বিষয় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে।

    তার ভাষায়, স্নায়ুযুদ্ধ পরবর্তী দ্বিমেরু বিশিষ্ট বিশ্বের পর যুক্তরাষ্ট্রের একক আধিপত্য, বর্তমান বহুমেরু বিশিষ্ট বিশ্বে কূটনীতিকরা নানান জটিলতার মুখোমুখি হচ্ছেন। স্নায়ুযুদ্ধের ঐতিহ্যবাহী হাতিয়ার এবং কৌশল এখন কার্যকর নেই উল্লেখ করে তিনি বলেন, এসব হাতিয়ার কর্মকৌশল না থাকায় এই উত্তেজনায় বড় ধরনের ঝুঁকি থেকে যায়। এই উত্তেজনা ভুল সমীকরণে গড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    ভুল সমীকরণ বলতে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাওয়াকে বুঝিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ