ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • খোঁজ মিলল সেই সাবমেরিনের, বেঁচে নেই কেউ

    খোঁজ মিলল সেই সাবমেরিনের, বেঁচে নেই কেউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বালি সাগরে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল ইউদো মারগোনো এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা, নিউইয়র্ক টাইমসের।

    টর্পেডো মহড়ায় অংশ নিয়ে বুধবার নিখোঁজ হয় কেআরআই নাঙ্গগালা-৪০২ নামের ওই সাবমেরিনটি। সাবমেরিনটিতে ৭২ ঘণ্টার অক্সিজেন ছিল। তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও সাবমেরিনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

    অবশেষে শনিবার ওই সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সাবমেরিনের ভেতরে থাকা বিভিন্ন আইটেম যেমন স্পঞ্জেস, গ্রিজ বোতল এবং নামাজের জন্য ব্যবহৃত সামগ্রী পেয়েছেন। তবে ক্রু সদস্যদের দেহ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাডমিরাল ইউদো।

    জার্মানির তৈরি কেআরআই নাঙ্গগালা-৪০২ সাবমেরিনটি পানির ৫০০ মিটার নিচে চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। তবে পানির ৮৫০ মিটার নিচে সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যা তার চাপ সহ্য করার ক্ষমতার চেয়েও অনেক বেশি নিচে।

    ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উদ্ধারকারীরা বেশ কয়েকদিন ধরে সাবমেরিনটির খোঁজ চালিয়ে যাচ্ছিল। তাদের হাতে সময় কম ছিল। কারণ সাবমেরিনটিতে তিনদিনের অক্সিজেন মজুদ ছিল। তবে শনিবার সকালই সেই সময়সীমা শেষ হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেলো।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ