ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কলাপাড়ায় ট্রাকের চাপায় জেলে নিহত

     কলাপাড়ায় ট্রাকের চাপায় জেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা জেলে মো. জামাল সিকদার (৬০) নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিষখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জামাল সিকদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের হাফিজুল উদ্দিনের ছেলে।

     


    নিহত'র তার ভাগ্নি জামাই মো. শাহ আলম জানান, নিহত জামার সিকদার ধানখালী ইউনিয়নে বোনের বাড়িতে থেকে মাছ ধরে কেনাবেচা করে আসছিল। কয়েক দিন নিজ বাড়িতে আসে, শনিবার দুপুরে বাড়ি থেকে তার ভাগনার ইমরান তালুকদার মোটরসাইকেল যোগে ধানখালীতে যাওয়ার পথে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিষখালী নামক স্থানে পেছান থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়।

    ট্রাকটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যাওয়ার পথে স্থানীয়রা আটক করেছে। এসময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

    হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা.কামরুন নাহার মিলি বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

     

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে।বিস্তারিত জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ