ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • নিখোঁজের ১৪ দিন পর খালে গৃহবধূর অর্ধগলিত লাশ

    নিখোঁজের ১৪ দিন পর খালে গৃহবধূর অর্ধগলিত লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৪ দিন পর ফেরদৌসী বেগম (৩২) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জর আলী মৃধা বাড়ি সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

    ফেরদৌসী বেগম দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের জাকির মৃধার স্ত্রী। তাদের মোট ৪ সন্তান রয়েছে। ছোট সন্তান দুধের শিশু।

    পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান ফেরদৌসী বেগম। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এ বিষয়টি জানিয়ে ফেরদৌসীর স্বামী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    শুক্রবার বিকালে এলাকাবাসী খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফেরদৌসীর আত্মীয় স্বজনকে খবর দিয়ে লাশ শনাক্ত করে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

    ফেরদৌসীর স্বামী জাকির মৃধা একটি বেকারি কারখানার কর্মচারী। ফেরদৌসী বেগম হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ