ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভোলায় ফাইজারের করোনা টিকা পাচ্ছেন ৮৫ হাজার শিক্ষার্থী

    ভোলায় ফাইজারের করোনা টিকা পাচ্ছেন ৮৫ হাজার শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন ফাইজারের টিকা। আজ শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রীদেরকে এবং শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ছাত্রদেরকে টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

    এসময় জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
    শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর টিকা দিতে পেরে তারা খুবই খুশি।

    ভোলার সিভিল সার্জন ডাক্তার কে. এম.  শফিকুজ্জামান জানান, প্রথম পর্যায়ে এইচ.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী এই টিকা পাবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ