ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আরও বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস, অপ্রয়োজনে ঘরের বাইরে নয়

    আরও বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস, অপ্রয়োজনে ঘরের বাইরে নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নভেম্বরের শুরু থেকে দিল্লির বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছে। দিনের বেলায় যেন ঘোর অন্ধকার নেমে এসেছে রাজধানীজুড়ে। দিনের আলোয় এই রাজধানী শহরের আকাশ দেখে মনে হবে ঘন-কুয়াশায় চেয়ে গেছে। সহসাই এই পরিস্থতির উন্নতি হচ্ছে না বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শুক্রবার বিকেল ৪টা নাগাদ দাঁড়ায় ৪৭১।

    অতিরিক্ত দূষণের ফলে সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

    শহর থেকে ৩০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাবও করেছে এই সংস্থাটি। এছাড়া খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে শহরের বাসিন্দাদের। 

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পূর্বাভাস, বাতাসের বেগ যদি কম থাকে, তা হলে ১৮ নভেম্বরের আগে দিল্লির বায়ু মান সূচক নামার খুব একটা সম্ভাবনা নেই। প্রতি বছরই দীপাবলির পর ১ নভেম্বর থেকে ১৫ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। বাজি পোড়ানো তো বায়ুদূষণের অবশ্যই বড় কারণ। তবে বিশেষজ্ঞদের দাবি, বাতাস বিষাক্ত হয়ে ওঠার মূলে থাকে পড়শি রাজ্যের কৃষি জমিতে খড়বিচালি পোড়ানো। প্রতি বছরই শীত আসার আগে সেপ্টেম্বরের শেষের দিক থেকে নতুন ফসল ওঠার সময় পর্যন্ত খেতখামারে শুকনো খড়বিচালি পুড়িয়ে দেন চাষিরা। এই রকম প্রায় চার হাজারেরও বেশি কৃষি জমিতে খড়কুটো পোড়ানোর ধোঁয়া দিল্লির দিকে চলে আসায় পরিস্থিতি এতটা খারাপ হয় বলে জানাচ্ছে পর্ষদ।

    বলা হচ্ছে, দিল্লির এ দূষণের ৩৫ শতাংশ কারণ ৪শ খেত-খামারে খড়কুড়ো পোড়ানো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ