ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ

    আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের একটি মসজিদে ফের শুক্রবারের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

    দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের সিন গড় জেলার একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  

    তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জুমার নামাজের সময় সিন গড় জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  সেখানে বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

    এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার বিষয়টি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

    নানগারহরে ২০১৫ সালে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ওই প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার পেছনে আইএসের হাত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

    এছাড়া তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর  দেশটির সংখ্যালঘু  শিয়া মসজিদে জুমার নামাজ চলাকাল দুই দফায় পৃথক হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ