ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কারাগারেই বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

    কারাগারেই বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ
    জুলিয়ান অ্যাসাঞ্জ ও স্টেলা মরিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগারেই বিয়ের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের গভর্নরের কাছে আবেদন জানানোর পর তাকে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়।

    ওই কারাগারের একজন সার্ভিস মুখপাত্র জানান, অন্য সব কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণের পর তা বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়।

    অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তখনই স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পেশার আইনজীবী স্টেলা সেখানে আইনি কাজে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। এই যুগলের চার ও দুই বছর বয়সী দুটি সন্তানও রয়েছে।  তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক।

    বিয়ের অনুমতির ব্যাপারে স্টেলা গণমাধ্যমে জানান,  স্বস্তির ব্যাপার যে বিষয়টি অনুমোদন পেয়েছে। আশা করি আমাদের বিয়েতে আর কোনো হস্তক্ষেপ করা হবে না।

    যুক্তরাজ্যে ১৯৮৩ সালের বিবাহ আইনে কয়েদিদের কারাগারে বিয়ের অনুমতি চাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। বিয়ের আবেদন গভর্নর অনুমোদন দিলে ওই কয়েদির কাছ থেকেই বিয়ের খরচ নেওয়া হবে।

    কারাগারে বিয়ের অনুষ্ঠানে ডি ক্যাটাগরিভুক্ত ছাড়া অন্য সব কয়েদিদের অংশ্রগহণ করতে হবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

    তবে এখনো বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি।

    মার্কিন গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ