ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঠালিয়ায় অগ্নিকান্ডে দোকান পুরে ছাই

     কাঠালিয়ায় অগ্নিকান্ডে দোকান পুরে ছাই
    কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাজারের বঙ্কেস বাক্সীর হোমিওপেথিক ঔষধের দোকান ও ফুসকার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকান দুটি পুড়ে যায়। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আঁধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

    দোকানের মালিক বঙ্কেস বাক্সী বলেন, আমার দোকানে বিদ্যুৎ নেই। সন্ধ্যায় মোম জ্বালিয়ে দোকানে বসি। পাশে ফুসকার দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। রাত ২টার দিকে বাজারের পাহাড়াদারদের মাধ্যমে অগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। এ অগ্নিকান্ডের ঘটনায় আমার দোকান ঘর ও ঔষধপত্রসহ প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।

    উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, রাত ২টায় আগুনের খবর শুনি। ২টা ১০ মিনিটে ঘটনা স্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। এতে ভুক্তভোগির অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ