ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভা যাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহিপুর থানা যুবলীগ এ অনুষ্ঠানের অয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতাকর্মীরা।

    মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মো.মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে আলোচনা সভায় মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, যুবলীগ নেতা জিল্লুর রহমান কিশোর, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মোনাজাত  শেষে মিষ্টি বিতরণ করা হয়।
    এ সময় আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ রানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ