ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাঠালিয়ায় কৃষকদের মাঝে সরকারি সার-ওষুধ বিতরণ

    কাঠালিয়ায় কৃষকদের মাঝে সরকারি সার-ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির কৃষকদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার সভাপতিত্ব করেন।

    সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।

    এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাছিবুর রহমান প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ