ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news

ঝালকাঠিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ঝালকাঠিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠিতে জ্বালানি তেল, গ্যাস পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকাল ১১টায় শহরের ইউসুফ আলী কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বক্তারা জ্বালানি তেল ও পরিবহনের দাম কমানোর পাশাপাশি নিত্যপ্রয়োজীয় দ্রব্যের ঊর্ধ্বগতির তীব্র সমালোচনা করেন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন