ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news

কাউখালীতে এসএসসি পরীক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা : আহত ৪

 কাউখালীতে এসএসসি পরীক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা : আহত ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাউখালীতে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে র‌্যাগ ডে পালন নিয়ে বহিরাগতদের সাথে হামলায় ৪ পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো কাঠালিয়া গ্রামের মোস্তফা সিকদারের ছেলে রেজাউল (১৯), একই গ্রামের মোঃ শহিদের ছেলে সাব্বির হোসেন (১৯), একই গ্রামের সাখাওয়াতের ছেলে আকাশ খান (১৮) ও গোসনতারা গ্রামের ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। এদেরকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কাঠালিয়া স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীরা র‌্যাগ ডে পালন নিয়ে বহিরাগতদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা স্কুল থেকে বের হলে বহিরাগতরা হামলা চালায়।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন