ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সহজ ব্যবহারযোগ্য টিকা আনছে ফাইজার

    সহজ ব্যবহারযোগ্য টিকা আনছে ফাইজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    \করোনা ভাইরাসের সহজে সংরক্ষণ ও ব্যবহারযোগ্য টিকার একটি নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। শুক্রবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।

    জার্মানির বাইয়োনটেকের সঙ্গে ফাইজার এরইমধ্যে করোনার টিকা তৈরি করেছে, যা ইউরোপে মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফাইজারের এই টিকা বহন ও সংরক্ষণ খুবই কষ্টসাধ্য।

    ফাইজারের টিকার বর্তমান মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। ফলে সব টিকাদান কেন্দ্রে এটা সংরক্ষণ ও বিতরণ করা যায় না।

    তবে মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট ব্যুরলা এক সাক্ষাৎকারে এএফপিকে জানান, নতুন সংস্করনের টিকা আসার পথে। ফাইজারের নতুন সংস্করণের টিকা করোনার ভাইরাসের নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রেও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বুরলা বলেন, ফাইজারের কাছে সারা বিশ্বের করোনা ভাইরাসের সকল ভেরিয়েন্টের তথ্য আছে। আমাদের কাছে যুক্তরাজ্যের ডাটা আছে। আছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার তথ্যও। সব জায়গায় আমাদের টিকা শতভাগ কার্যকরি। এমনকি ব্রাজিলেও। বর্তমানে দেখাই যাচ্ছে, এই দেশগুলো দারুণভাবে করোনা নিয়ন্ত্রণে এনেছে।


    তিনি জানান, আগামী ১০০ দিনের মধ্যে নতুন সংস্করণের ভ্যাকসিন বাজারে চলে আসবে।

    ইউরোপীয় ইউনিয়নের বাজিও ফাইজারের ব্যয়বহুল টিকার পক্ষে। যদিও শীত মৌসুমে ও দরিদ্র দেশগুলোতে এই টিকা সংরক্ষণ ও বিতরণ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ