ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী

    ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাস পৃথিবীকে বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির সেই সঠিক চিত্র হয়তো আমরা কখনোই পাবো না। লাখ লাখ মানুষ করোনায় মারা গেছে। কিন্তু করোনায় সবকিছু স্থবির হয়ে পড়ার কারণেও অনেকে প্রাণ হারিয়েছেন।

    সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে, ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী। প্রতিদিন দেশটিতে গড়ে আত্মহত্যা করেছে ৩৪ জনের বেশি শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অথচ করোনার কারণে গত বছর শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ তেমন ছিল না।

    ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছে মোট ১২ হাজার ৫২৬ শিক্ষার্থী। ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা ২১ ভাগ বেশি। চাপ, হতাশা থেকে মানুষ আত্মহত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত দেয়। মনোবিদরা বলছেন, করোনাভাইরাস, সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক পরিবেশের অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হয়তো ভারতে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ