ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্ক আর নেই

    দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্ক আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর আল জাজিরার।

    ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে যৌথভাবে তিনিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এই পুরস্কারে ভূষিত হন।
    ডি ক্লার্ক ফাউন্ডেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট তার বাড়িতেই মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরেই মেসোথেলিওমা ক্যান্সারে ভুগছিলেন।

    দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেন এই বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে রাজনীতি থেকে অবসর নেন ডি ক্লার্ক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ