ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • যে কারণে মালালাকে পছন্দ করেন আসির

    যে কারণে মালালাকে পছন্দ করেন আসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি বিয়ে করেছেন। পাত্র আসির মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। বিয়ের পর আসির-মালালা জুটির কেক কাটার একটি ছবি টুইট করে মালালাকে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন আসার। সেখানে কেন মালালাকে তার পছন্দ অকপটে লিখেছেন সে কারণও।

    আসার তার টুইটে লিখেছেন, মালালার মতো বন্ধু, সুন্দর ও মহানুভব একজন মানুষকে খুঁজে পেয়েছি। জীবনের বাকি সময়টা একসাথে কাটাতে পারব ভেবে আমি খুবই আনন্দিত। আমাদের বিয়েতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।

    যুক্তরাজ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা আসার মালিকের সঙ্গে বিয়ে হয় মালালা ইউসুফজাইয়ের।

    উল্লেখ্য, আসার মালিক পেশায় একজন উদ্যোক্তা। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের মহাব্যবস্থাপক। তিনি পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজির সাথেও যুক্ত ছিলেন আসার। তার খেলোয়াড়দের ব্যবস্থাপনাবিষয়ক একটি সংস্থাও ছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ