ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ
  • চাঁদে জমি উপহার পেলেন মিম

    চাঁদে জমি উপহার পেলেন মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। আজ বুধবার (১০ নভেম্বর) তার জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটিয়েছেন নায়িকা। জন্মদিনে প্রিয় মানুষ, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ দিনটিতে চাঁদে জমিও উপহার পেয়েছেন তিনি।

    বিশেষ এই উপহার প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে বলেন, ‘তিন-চার বছর আগে জন্মদিনে বাবা আমাকে একটি গাড়ি দিয়েছিল। ওটা আমার কাছে অন্যরকম প্রিয় ছিল। এবার জন্মদিনে যদি বলি, আমার ছোট বোন আমাকে যে গিফট করবে সেই চিন্তাই করিনি। ওর গিফটটা খুবই সুইটেড। সে আমার জন্য চাঁদে জমি কিনে আমাকে গিফট করেছে। আমার নামেই কিনেছে। রাত ১২টার সময় সেই কাগজ আমাকে দিয়েছে।’

    তিনি আরও বলেন, ‘ও (বোন) ছোট মানুষ। ও যে এইটা করেছে, কোথায় থেকে যে ওর মাথায় এই জিনিসটা এলো! এটা আমার কাছে খুবই স্পেশাল।’

    সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন মিম। তার ফেসবুক ওয়ালে ভেসে বেড়ায় বাহারি ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই তার ছবিগুলো দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। রীতিমতো অন্তর্জালে ঝড় তুলেন এই অভিনেত্রী। মিমের রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। তার ছবি থেকে চোখ ফেরানো দায়। আর সেটি মাথায় রেখেই মিমের পোস্টে কমেন্ট করেন নেটিজেনরা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ