ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
  • সু চির দলের দুই নেতার ১৬৫ বছরের কারাদণ্ড

    সু চির দলের দুই নেতার ১৬৫ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলের দুই নেতাকে মোট ১৬৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের একটি আদালত সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ওই দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর থান নাইংকে  ৯০ বছর এবং নান খিন হইতে মিয়ন্তকে ৭৫ বছরের কারাদণ্ড দেন। তাদের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেছেন।

    আইনজীবীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে,  দুর্নীতির ছয়টি অভিযোগে অভিযুক্ত কাইন প্রদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী থান নাইংকে  ৯০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন প্রাদেশিক আদালত।

    একই দিনে কাইন প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ৬৭ বছর বয়সী নান খিন হইতে মিয়ন্তকে মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করেন আদালত। প্রতিটি অভিযোগে ১৫ বছর করে তাকে মোট ৭৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

    সু চির রাজনৈতিক দলের গ্রেফতার নেতাদের মধ্যে কাউকে এই প্রথম এতো গুরতর সাজা দেওয়া হলো বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চির দলের অনেক নেতা গ্রেফতার হন।

    মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবাদে জড়িত থাকার ও সরকার উৎখাত চেষ্টায় ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনার দিনই এই দণ্ডাদেশের খবর পাওয়া গেল।

    ৩৭ বছর বয়সি ফেনস্টার ছিলেন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। এ বছরের মে মাসে মিয়ানমার ছাড়ার ফ্লাইটে উঠতে গিয়ে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন তিনি। দোষী সাব্যস্ত হলে সন্ত্রাসবাদ আইনে তার সর্বোচ্চ ২০ এবং সরকার উৎখাতচেষ্টার দায়ে আরও ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি ফেনস্টারকে ছাড়াতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার ওপর ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ