ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্কুলের নির্মাণসামগ্রী দিয়ে সভাপতির বিরুদ্বে বাড়ি নির্মাণের অভিযোগ 

    স্কুলের নির্মাণসামগ্রী দিয়ে সভাপতির বিরুদ্বে বাড়ি নির্মাণের অভিযোগ 
    বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ইট, বালু, টিন ও খুঁটি দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগমের বাড়ি  উঠেছে। এ বিষয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই সদস্য পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৮ বছর ধরে একই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন মনোয়ারা বেগম। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষকদের জিম্মি করে নানান দুর্নীতি ও অনিয়মের জন্ম দিয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন টিন, খুঁটি ও ইটসহ প্রায় ৯০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে নিজের বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে বিদ্যালয়ের দুই সদস্য আবুল হোসেন গাজী ও সাইদুর রহমান পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে- করোনাকালে বিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও সভাপতি ক্ষমতার প্রভাব খাটিয়ে পছন্দের ব্যক্তিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য ম্যানেজিং কমিটির সভা আহবান করেন। প্রধান শিক্ষক পদে বিজ্ঞপ্তি আহবান করে ২১ জন প্রার্থীর আবেদনপত্র ব্যাংক ড্রাফটসহ সভাপতি তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন।

    অন্যদিকে সভাপতি ১৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাইছেন। নানান অনিয়মের প্রতিবাদ করায় সাধারণ শিক্ষকদের বেতনভাতা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

    এসব অভিযোগ অস্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগম বলেন, আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপপ্রচার করছে।

    পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভাপতির বাড়ি!


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ