ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কোয়ারেন্টিন শর্ত ছাড়াই খুলছে মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্ত

     কোয়ারেন্টিন শর্ত ছাড়াই খুলছে মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে কোয়ারেন্টিন শর্ত ছাড়াই খুলতে যাচ্ছে করোনা মহামারির কারণে বন্ধ থাকা বন্ধুপ্রতীম দুই দেশ মালয়েশিয়া-সিঙ্গাপুরের সীমান্ত। আগামী ২৯ নভেম্বর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের চাঙ্গী বিমানবন্দরে বিশেষ পদ্ধতিতে দুদেশের নাগরিকেরা যাতায়াত করতে পারবেন।

    সোমবার (৮ নভেম্বর) সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপের পর যৌথ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    ওই বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, টিকা কার্যক্রম শেষে এখনই সময় দু'দেশের মধ্যকার সীমান্ত ধীরে ধীরে খুলে দেওয়া, তবে তা অবশ্যই নিরাপদভাবে।

    আগামী ২৯ নভেম্বর থেকে বিশেষ কাউন্টারের মাধ্যমে দুদেশের নাগরিকেরা আসা-যাওয়া করতে পারবেন বলেও জানান তিনি।

    যৌথ এ বিবৃতিতে করোনা মহামারির কারণে দুদেশের মানুষের পারিবারিক সম্পর্ক অনেক মাস ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়। দুই ডোজ টিকা নেওয়া আছে যাদের, তারাই ভিটিএল পদ্ধতিতে একদেশ থেকে অন্য দেশে যেতে পারবেন সহজে।

    উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৮ মার্চ দুদেশের সীমান্ত বন্ধ হয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ