ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • যেভাবে এক হলেন দুই পূজা

     যেভাবে এক হলেন দুই পূজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    একজন গানের মানুষ, অন্যজন সিনেমার। দু’জনই নিজ নিজ জায়গা থেকে অর্জন করেছেন ভক্তদের ভালোবাসা।

    তারা হলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও চিত্রনায়িকা পূজা চেরি।  

    এই দুই তারকা প্রথমবারের মতো এক হলেন। মূলত অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার মাধ্যমে দুই পূজা হাজির হবেন জুটি বেঁধে।

    সম্প্রতি সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা পূজা, আর পর্দায় সেই গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে নায়িকা পূজাকে।

    এরই মধ্যে নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর-সংগীত করেছেন কলকাতার লিংকন।  

    এ প্রসঙ্গে বাঁধন সরকার পূজা বলেন, গানটির কথা চমৎকার। এই গানের সুবাদে আমরা দুই পূজা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজটি করে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।

    ‘সাইকো’তে পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন জিয়াউর রোশান। আরও রয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। শুটিংয়ের পার্ট চুকিয়ে খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ