ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আরিয়ানকে মাদক মামলায় সমন

    আরিয়ানকে মাদক মামলায় সমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিলাসবহুল জাহাজে মাদক মামলায় এবার দিল্লি নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেসটিগেশন টিমের তরফে শুরু হল তদন্ত প্রক্রিয়া। এর সঙ্গেই এবার শাহরুখপুত্র আরিয়ান খান, তার বন্ধু আরবাজ মার্চেন্ট, মাদক ব্যবসায়ী অচিত কুমার ও একাধিক অভিযুক্তকে সমন পাঠানো হয়েছে। 

    রবিবার আরবাজ মার্চেন্ট ও অচিত কুমার সাউথ মুম্বইতে এনসিবির অফিসে হাজিরা দেন। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। সিটের প্রধান সঞ্জয় সিং জানিয়েছেন, আমরা একাধিক ব্যক্তিকে সমন পাঠিয়েছি। এর মধ্যে অভিযুক্তদের পাশাপাশি সাক্ষীরাও রয়েছেন।

    অন্যদিকে আরবাজের বাবা আইনজীবী আসলাম মার্চেন্ট জানিয়েছেন, আমরা রবিবারই সমনটা পেয়েছি। তবে সমনে শনিবারের তারিখ উল্লেখ করা ছিল। সমন পাওয়ার পরেই আমরা এনসিবি অফিসে যোগাযোগ করি। আমরা সবক্ষেত্রেই এনসিবিকে সহায়তা করছি। সমস্ত ব্যাপারটা সামনে আসুক, এটা আমরাও চাই। এনসিবির প্রয়োজন হলে তারা যে কাউকে ডাকতে পারেন। যদি তাদের কিছু বক্তব্য যাচাই করতে হয়, সচ্ছতা বজায় রাখতে হয় তবে এটা তারা করতেই পারে।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ