ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর

    শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শতাব্দীর দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। এই গ্রহণ স্থায়ী হবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে।

    সংস্থাটি বলেছে, উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা, এশিয়ার পূর্বাঞ্চল, প্রশান্তীয় অঞ্চল ও অস্ট্রেলিয়া থেকেও দেখা যাবে।

    এদিকে টাইম অ্যান্ড ডেট ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে ১৯ নভেম্বর পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকেউপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবু ১৯ নভেম্বর বিকাল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে দেখা যাওয়ার কথা।

    নাসা জানায়, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওইদিন ভোর ৪টায় (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) সর্বোচ্চ পরিণতি পাবে।

    সংস্থাটি আরও জানায়, বিভিন্ন টাইম জোনের কারণে আংশিক চন্দ্রগ্রহণটি ১৮ ও ১৯ নভেম্বর বিভিন্ন স্থানে আংশিক দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার মানুষরা রাত ২টা থেকে ভোর ৪টা মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখতে পাবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ