ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সৌদি আরবে ১৫ হাজার ৩৯৯ অভিবাসী গ্রেফতার

    সৌদি আরবে ১৫ হাজার ৩৯৯ অভিবাসী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জর অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আর॥

    অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জর অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। গত শনিবার (৬ নভেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ২৯২ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ৩৭৩ জন সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং ১ হাজার ৭৩৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

    এ ছাড়া আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়। সৌদি সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। 
    তাদের মধ্যে ৫৫ শতাংশই আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ৪২ শতাংশ আর অন্যান্য দেশের ৩ শতাংশ নাগরিক আছেন।

    সৌদি আরবে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

    সূত্র : সৌদি গেজেট, আরব নিউজ


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ