ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক মহড়া!

    উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক মহড়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের সেনাবাহিনী বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। হরমুজ প্রণালীর পূর্ব থেকে ভারত মহাসাগরের উত্তর ও লোহিত সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত এলাকায় এ মহড়া চলবে। দেশটির বিমানবাহী ইউনিট, বিশেষ বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্রিগেডস এ মহড়ায় অংশ নেয়। আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে। কয়েকদিন আগে ওমান সাগরে ইরানের একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারপর ইরানের আইআরজিসির নৌ সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্যাঙ্কার উদ্ধার করে। এর জেরেই এমন সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান।

    রবিবার সকালে দেশটির সামরিক মহড়া শুরু হয়। এতে সৈন্য, জাহাজ, সাঁজোয়া যান, মনুষ্যবাহী ও চালকবিহীন বিমান, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ আবদোলরহিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, মহড়াটি হরমুজ প্রণালী, ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশের এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে। ম্যাক্রান উপকূল ছাড়াও সিস্তানের দক্ষিণপূর্ব প্রদেশে, বেলুচিস্তান এবং হরমোজগানের সাধারণ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, আমাদের বাহিনী এ এলাকায় জড়ো হওয়ার পর শত্রুরা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছে। আজ থেকে আমরা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করবো। সমুদ্রে স্পীডবোটের চালাচল, সৈন্যদের যুদ্ধ হেলিকপ্টারে আরোহন এবং সৈকত এলাকায় অবতরণ করার জন্য বিমান থেকে প্যারাশুট পরে সেনা কমান্ডোরা লাফিয়ে পড়ছে এমন ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

    উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, ইসরায়েলের হুমকি ও প্রতিবেশী দেশ আজারবাইজানের সঙ্গে মতবিরোধের মধ্যেই ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি সাম্প্রতিক মাসগুলোতে দেশটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ