ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাজাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

     রাজাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
    মুক্তিযোদ্ধা পরিবারের বতসঘর ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের বতসঘর ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করা হয়েছে। রবিবার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নৈকাঠি এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।

    মানববন্ধনে অভিযোগ করা হয়, নৈকাঠির প্রভাবশালী চন্দ্রিমা রিমু ও ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নিসহ ৩০-৩৫ জনের একটি দল গত ৪ নভেম্বর মুক্তিযোদ্ধা এসকেন্দর আলী হাওলাদারের বসতঘর ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধার ছেলে সহিদুল ইসলামের স্ত্রী রুমিছা বেগম এবং শাশুড়ি মাজেদা বেগমকে বেধে রেখে মালামাল লুট ও জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই দিন রাতে রিমু ও মুন্নির নাম উল্লেখ করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল ইসলাম।

    মানববন্ধনে বক্তব্য দেন, নাজনীন পাখি, শাহনাজ লিপি, আনোয়ার হোসেন মিলন, আব্দুল করিম সিকদার ও ক্ষতিগ্রস্থ রুমিছা আক্তারসহ অনেকে। এ ঘটনার প্রতিবাদ ও চন্দ্রিমা রিমুসহ যারা বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালিছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তাঁরা। মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ