ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পর্তুগালে ৩০ জানুয়ারি জাতীয় নির্বাচন

    পর্তুগালে ৩০ জানুয়ারি জাতীয় নির্বাচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    পর্তুগালে আগামী ৩০ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

    গত সপ্তাহে দেশটির ২০২২ সালের বাজেট সংসদে উপস্থাপন করা হয়। সংসদে বাজেট অনুমোদন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়।

    দেশটির সংবিধান অনুযায়ী এখন বাজেট অনুমোদন করতে হলে নতুন সরকার গঠন করতে হবে। ফলে দেশের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়েছে।

    ২০১৫ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সরকার ক্ষমতায় আসে। বাজেট অনুমোদন না হওয়ায় এটিকে সরকারি দলের একটি বড় পরাজয় হিসেবে দেখছেন অনেকে। দেশটিতে স্বাধীনতা-পরবর্তী ৪৫ বছরে এই প্রথম রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ