ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার

     ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার
    ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তানজিল হাওলাদারকে (২৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শ্বাসরোধে পারভীন আক্তারকে হত্যার কথা সিআইডির কাছে স্বীকার করেছে নিহতের স্বামী। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    ঝালকাঠির সিআইডির সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর সদরের কল্যাণদী এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভীন আক্তারের। তাদের ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল গৃহবধূর। গত ১২ অক্টোবর রাতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী। পরে লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে ঢাকায় পালিয়ে যায় তানজিল। পরের দিন সকালে সদর উপজেলার বেরমহল গ্রামের একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে ১৩ অক্টোবর ঝালকাঠি থানায় স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অধিগ্রহণ করে।  ঘটনার ১৮ দিনের মাথায় প্রযুক্তি ব্যবহার করে ঢাকার মালিবাগ এলাকা থেকে গত বুধবার আসামি তানজিল হাওলাদারকে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে তানজিল।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ