ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • কলকাতায় গিয়ে পাঁচতারকা হোটেলে উঠলেন পরীমনি

    কলকাতায় গিয়ে পাঁচতারকা হোটেলে উঠলেন পরীমনি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে সেখানে একটি পাঁচতারকা হোটেলে অবস্থান করছেন তিনি।

    হলুদ-কালো রঙের পোশাকে একাধিক ছবি গত বুধবার ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন আলোচিত এ অভিনেত্রী।

    ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি তিনি। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। এছাড়া সামাজিক মাধ্যমে তিনি শপিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

    এদিকে কলকাতায় কেন গেলেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। তবে যতটুকু জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গিয়েছেন তিনি।

    চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেফতার হন।

    তবে জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন পরীমনি। এসব নানা কারণে যখন-তখনই আলোচনার বিষয়বস্তুতে আসছেন তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ