ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • হিরো আলমের ছবিতে গান গাইবেন রানু মণ্ডল

    হিরো আলমের ছবিতে গান গাইবেন রানু মণ্ডল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিরো আলমের ছবিতে এবার গান করবেন কলকাতার সেই ভাইরাল হওয়া রানু মারিয়া মণ্ডল। এ নিয়ে বৃহস্পতিবার রানু মণ্ডলের সঙ্গে একটি ভিডিও কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    হিরো আলমের নিজেরই প্রযোজনা করা এ ছবির শুটিং শুরু হবে আগামী ২০ নভেম্বর। তার দুইটি ছবিতে গান করবেন ভারতের রানা ঘাট স্টেশন থেকে ভাইরাল হওয়া রানু।

    এ বিষয়ে হিরো আলম জানান, রানু মণ্ডলের সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছে। তার করা ছবিতে ২টি গান গাইবেন রানু। দর্শক গানগুলো গ্রহণ করবে বলে আশা করেন তিনি।

    এর আগে বলিউডের ছবিতেও প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করার সুযোগ পান রানু মণ্ডল। সেখানে হিমেশ রেশমিয়ার সংগীত পরিচালনায় গান করেন তিনি। তার পর থেকেই দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ