ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • লেবানন সীমান্তে ইসরায়েলের যুদ্ধ মহড়া

    লেবানন সীমান্তে ইসরায়েলের যুদ্ধ মহড়া
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইহুদিবাদী ইসরায়েল আবারও লেবানন সীমান্তের কাছে সামরিক অনুশীলন বাড়িয়ে দিয়েছে। লেবাননের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিজের রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি ঝালিয়ে নিতে এই অনুশীলন চালানো হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব।

    ইসরায়েল এক বিবৃতিতে গত বুধবার জানিয়েছে, রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করার জন্য অন্তত ২০ হাজার সেনাকে তলব করা হয়েছে এবং তারা নভেম্বর মাসের শুরুতে উত্তর সীমান্তে প্রশিক্ষণ শুরু করেছে। যেকোনো ধরনের সংঘাতময় পরিস্থিতিতে ইসরাইলকে রক্ষা করার লক্ষ্যে রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করা হচ্ছে।
    এর দুই সপ্তাহ আগে তেল আবিবের একাধিক সূত্রের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমগুলো খবর দিয়েছিল, ইসরাইলের হাইফা শহরের রাসায়নিক কারখানাগুলোতে লেবাননের হিজবুল্লাহর সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি রোধ করার লক্ষ্যে সেরকম যুদ্ধের মহড়া দেবে তেল আবিব। তবে রিজার্ভ ফোর্সের চলমান প্রশিক্ষণ সেই মহড়া কিনা তা জানা যায়নি।

    ইহুদিবাদী ইসরাইল শুরু থেকেই লেবাননের হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাপারে ভীত-সন্ত্রস্ত। ইসরাইলি নিউজ ওয়েবসাইট ‘ওয়েল্লালা’ সম্প্রতি এক বিশ্লেষণে জানিয়েছিল, ২০০৬ সালের যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।

    এটি আরো জানায়, হিজবুল্লাহর অস্ত্রাগারে ১৫ থেকে ৭০০ কিলোমিটার পাল্লার হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ২০০ কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল এবং ৪০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে সক্ষম পাইলটবিহীন বিমান বা ড্রোন রয়েছে।

    সূত্র : পার্সটুডে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ