ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • মৃত্যুর পরেও ৪ জনের চোখের আলো ফেরালেন পুনিত

    মৃত্যুর পরেও ৪ জনের চোখের আলো ফেরালেন পুনিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা পুনিত রাজকুমার গত শুক্রবার মারা গেছেন। দক্ষিণী এই সুপারস্টার মৃত্যুর পরেও আলো ছড়িয়ে গেলেন। তার চক্ষুদানে জ্যোতি ফিরল চারজনের। 

    মরণোত্তর চক্ষুদান পুনিতের পরিবারিক ঐতিহ্য। ২০০৬ সালে মারা যান তার বাবা সুপারস্টার রাজকুমার। মা পার্বতাম্মার মৃত্যু হয় ২০১৭-তে। দুজনেই চক্ষুদান করেছেন। তাই পুনিতের মৃত্যুশোকেও হাসপাতালকে খবর দিতে দেরি করেননি ভাই রাঘবেন্দ্র। অভিনেতার চোখ জোড়া সংগ্রহের জন্য চক্ষুব্যাংকে ফোন করেন তিনি।

    নারায়ণ নেত্রালয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেকটর ভুজাঙ্গ শেট্টি জানান, ‌আমি রাঘবেন্দ্র রাজকুমারের ফোন পাই। তিনি তাড়াতাড়ি এসে চক্ষু সংগ্রহ করতে বলেন। পুনিতকে বিক্রম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। ফলে কীভাবে ঠিক সময়ে পৌঁছানো যাবে তা নিয়ে উৎকণ্ঠায় ছিল রাঘবেন্দ্র। অ্যাম্বুল্যান্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

    পুনিতের দুটি কর্নিয়া থেকে চোখের আলো পেয়েছেন চারজন। শেট্টি বলেন, আমরা কর্নিয়াকে দুটি ভাগে ভাগ করেছি। যাদের চোখে অগ্রভাগে সমস্যা রয়েছে তাদের সামনের দিকের অংশ দেওয়া হয়েছে। পেছনের দিকে সমস্যা থাকা ব্যক্তিরা পেয়েছেন পেছনের অংশ। এর আগে এমনটা করিনি। একইদিনে একজনের চোখে চারজনের চোখের জ্যোতি ফিরল।

    অপারেশন করতে ৮ ঘণ্টা সময় লেগেছে। ছয়জনের কর্নিয়া বিশেষজ্ঞদের দল তিনটি অপারেশন থিয়েটারে এ অপারেশন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ