ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • তাপসী পান্নুর প্রযোজনায় বলিউডে চমক দেখাবেন সামন্থা!

    তাপসী পান্নুর প্রযোজনায় বলিউডে চমক দেখাবেন সামন্থা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা ‘আউটসাইডার্স ফিল্মস’ খুলেছেন বলিউডের নতুন হার্টথ্রব অভিনেত্রী তাপসী পান্নু। এবার শুধু অভিনয় নয়, বরং প্রযোজনাতেও বিশেষ কাজ করতে চান তিনি। আর প্রথম ছবিতেই থাকছে চমক। 

    নারীকেন্দ্রিক ছবিতে রয়েছে থ্রিলারের টানটান রোমাঞ্চ। এমনই এক গল্প নিয়ে প্রথম প্রযোজনা করতে চলেছেন তাপসী। তবে নিজের ছবিতে নিজেই নায়িকা না হয়ে, বরং চমক দিতে চলেছেন দর্শকদের।

    বলিউড সূত্রে খবর, তাপসী পান্নুর প্রথম প্রযোজনার ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভুর। ইতোমধ্যেই মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ রাজির ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সামান্থা। ফলে হিন্দি ছবিতে তার অভিষেকের এটিই আদর্শ সময় বলে মনে করছেন অনেকে। তাপসীও সেই অঙ্কেই বিশ্বাস রেখে নিজের জীবনের প্রথম প্রযোজনার ছবিতে সামান্থাকেই নিতে চাইছেন বলে শোনা যাচ্ছে।

    যদিও অফিশিয়ালি এখনও এই ছবি নিয়ে তাপসী বা সামান্থা কেউই কিছু জানাননি। তবে বলিউড সূত্রে খবর, খুব শিগগিরই এই ছবির ঘোষণা করতে চলেছেন তাপসী পান্নু। বলিউডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজেকে তৈরি করছেন সামান্থাও। ইতোমধ্যেই মুম্বাইয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি। 

    তামিলের একাধিক ফিল্মের শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে গত মাসেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে সামান্থার। তারপর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ