ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাকসিন

    ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাকসিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাকসিন। এই কোভ্যাকসিন টিকা তৈরি করেছে হায়দরাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেক।

    বুধবার (৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার ডব্লিউএইচও ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে। ডব্লিউএইচও অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে। এছাড়া যারা ভারতীয় এ টিকা নিয়েছেন বা নেবেন তারা বিদেশ সফরে গেলে এখন থেকে কোয়ারেন্টিনের আওতায় পড়বেন না।

    ডব্লিউএইচওর টুইটে বলা হয়, এ টিকার ঝুঁকি যত, তার চেয়ে সুবিধা অনেক বেশি।  

    এদিকে ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা ইলা বলেছেন, এ টিকা ২শ শতাংশ নিরাপদ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ